বগুড়ার মহাস্থানগড়ে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মহাস্থানগড় এলাকার মাঝিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



