বুধবার ৪ নভেম্বর ২০২৬

দীপন হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

nondi muderপ্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ঠিক করে দিয়েছেন আদালত। এছাড়া প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হত্যাচেষ্টার মামলাটিতে পুলিশকে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে হবে আগামী ২ ডিসেম্বর।

শনিবারের ঘটনায় মামলা দুটির এজাহার গ্রহণ করে মঙ্গলবার ঢাকার ‍দুটি আদালত এই তারিখ ঠিক করে দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

গত শনিবার বিকালে রাজধানীর শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা এবং এর ঘন্টাখানেক আগে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে টুটুল ও দুই লেখককে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় দীপনের স্ত্রী বুধবার শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন। মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন টুটুলের পক্ষে তার স্বজন, যাতে আসামিদের অজ্ঞাত উল্লেখ করা হয়।

আরও পড়ুন