বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় সংসদের মূল নকশা আপিল বিভাগে দাখিলের নির্দেশ

ministaলুই আই কানের তৈরি জাতীয় সংসদের মূল নকশা আগামী ৩ মাসের মধ্যে সংসদ সচিবালয়ের সচিবকে জমা দেয়া নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ জাতীয় সংসদ সচিবালয়কে এ নির্দেশ দেন। এর আগে সংসদ ভবন এলাকার মূল নকশার ভেতরে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসা থাকাকে অবৈধ বলে নির্দেশ হয়।

এছড়াও সংসদ ভবনকে ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ হিসেবে তালিকাভুক্তির জন্য সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে আবেদন জানানোর নির্দেশও দেন আপিল বিভাগ। পরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে এই আদেশ দেন আদালত।

এর আগে গত ১৩ অক্টোবর একনেকের সভায় শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেয়ার প্রস্তাবটি উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল নকশা অপরিবর্তিত রাখার নির্দেশ দেয়ায় ওই দিন প্রকল্প অনুমোদন স্থগিত করা হয়।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন