বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিএমপির ৭ থানার ওসি বদলি

dmp logoঢাকা মহানগরের ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের ৪০ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের ঊর্ধ্বতনদের।

যাদের রদবদল করা হয়েছে, তারা হলেন- সবুজবাগ থানার ওসি মো. রফিকুল ইসলামকে রামপুরা থানায়, রামপুরা থানার ওসি মো. মাহবুবুর রহমান তরফদারকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, বংশাল থানার ওসি মো. আব্দুল কুদ্দুছ ফকিরকে সবুজবাগ থানায়, প্রসিকিউশন বিভাগের মো. নুরে আলম সিদ্দিকীকে বংশাল থানায়, ওয়ারীর ওসি তপন চন্দ্র সাহাকে সূত্রাপুর থানায়, সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারীকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে ও গোয়েন্দা-উত্তর বিভাগের মো. জেহাদ হোসেনকে ওয়ারী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে ।

তথ্যটি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, ওসিদের পাশাপাশি মাঠ পর্যায়ে গতিশীলতা আনতে আরো ৪০ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে অনেকের পদোন্নতি হয়েছে। আবার অনেককে বদলি করা হয়েছে।

আরও পড়ুন