বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘বঙ্গবন্ধু ও জেলহত্যায় জিয়া জড়িত ছিলেন’

amu--আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু ও জেলে চার নেতা হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন। পরবর্তীতে তাকেও নৃশংসভাবে বিদায় নিতে হয়েছিল।

জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর তোপখানা সড়কে বি এম এ মিলনায়তনে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিচক্র পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে প্রচারণা চালায় যে, একটি পারিবারিক হত্যাকাণ্ড। এই বলে তারা তখন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের ধোঁকা দিতে চেয়েছিল। কিন্তু আড়াই মাস পর যখন কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হলো, তখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতিভ্রম কাটে যে, বঙ্গবন্ধুকে হত্যা কোনো পারিবারিক হত্যাকাণ্ড ছিল না। এটি ছিল ’৭১-এর পরাজিত শক্তির কাজ।

মন্ত্রী আরও বলেন, দেশকে নব্য পাকিস্তানে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে তারা এসব হত্যাকাণ্ড ঘটায়। কেন না বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক বাহিনীতেও মুক্তিযোদ্ধাদেরই ফাঁসি দেয়া বা মেরে ফেলা হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও একই ঘটনা ঘটানো হয়।’

আরও পড়ুন