সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আশুলিয়ায় থানায় মামলাটি দায়ের করেছেন থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম।
আশুলিয়া থানার ওসি মোহসীন কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেপ্তারে বুধবার ঘটনার পর থেকে র্যাব-পুলিশের কয়েকটি দল কাজ করছে। শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি চেকপোস্টে শিল্প-পুলিশের পাঁচ সদস্যের ওপর আতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মুকুল (২৩) নামে এক পুলিশ সদস্য নিহত ও গুরুতর আহত হন নুরে আলম নামে আরেক পুলিশ সদস্য।


