বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের আসরে খেলার জন্য ২৫ জন পাকিস্তানী ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। ইতোমেধ্যে বিপিএলে এসব ক্রিকেটারদের খেলার আনুষ্ঠানিকভাবে অনুমতিও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবারের আসরে খেলবেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, কামরান আকমল, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফরা। আরও রয়েছেন উমর আকমল, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, সোহেল খান, শাহজেব হাসান, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিমরা।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়, বিপিএলের আসন্ন আসরে পাকিস্তানি ক্রিকেটারদের নেয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটারদের এবার অংশ নেয়া থেকে বিরত রাখা হবে না। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভালো সম্পর্ক ধরে রাখতে চাই। ক্রিকেটারদের সঙ্গে অঞ্চলভিত্তিক দলগুলোর কোনো আপত্তি না থাকলে তাদের অংশ নেয়ায় কোনো সমস্যা হবে না।


