বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কানাডার নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শপথগ্রহণ

pm canadaকানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাস্টিন ট্রুডো। বুধবার দেশটির রাজধানী অটোয়ার পার্লামেন্টের রিডো হলে তিনি শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

এর আগে কনজারভেটিভ পার্টির বিদায়ী প্রধানমন্ত্রী স্টিফেন হারপার আনুষ্ঠানিকভাবে গভর্নর জেনারেলের দপ্তরে তার পদত্যাগপত্র জমা দেন। ৩১ সদস্যের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারী ও পুরুষের সমতা রেখে আলোচনায় আসেন ট্রুডো। অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন রাজনীতিকদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে নতুন সরকারের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কানাডার ৪২তম পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টির জয়লাভের মধ্যে দিয়ে অবসান হয় ৯ বছরের কনজারভেটিভ পার্টির শাসন।

আরও পড়ুন