বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যুরাজধানীতে ট্রেন দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে খিলক্ষেত রেলগেটে ও বুধবার গভীর রাতে মালিবাগ রেলগেটে পৃথক এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ রানা জানান, সকাল ৮টার দিকে খিলক্ষেত রেলগেটে ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান (৪০) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার আরেক এসআই জাহেদুল ইসলাম জানান, বুধবার রাত ৩টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) ট্রেনের ধাক্কায় মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন