চট্টগ্রামে বিএনপি, জামাত, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীসহ ১১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় উপ-অর্থ কমিটির সদস্য হেলাল আকবর বাবরের সমর্থক অমিত মুহুরীসহ ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মী রয়েছেন। নগরীর সিআরবি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) কামরুজ্জামান ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চলমান বিশেষ অভিযানে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তিন জামায়াত কর্মীসহ ১০২ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান। এ সময় একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৩৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।


