বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশি শ্রমিকরা অনুগত: মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Malaysia-Home-Ministerঅন্যান্য দেশের তুলনায় বাংলাদেশী শ্রমিকরা অধিক আস্থাশীল ও অনুগত। বুধবার মালয়েশিয়ার পার্লামেন্টে যুক্তি উপস্থাপনকালে এমন মন্তব্য করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমেদ জাহিদ হামিদি।

এ সময় মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক আনছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেন তিনি। দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক নিয়োগকারী সংস্থাগুলোর চাহিদার ভিত্তিতেই বাংলাদেশী শ্রমিক আনার সিদ্ধান্ত হয়েছে।

ড. জাহিদ বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশী শ্রমিকরা অধিক অনুগত ও আস্থাশীল।’ উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশী শ্রমিকদের কাউন্টার ও পেট্রোল স্টেশন পাহারা দেওয়ার বিষয়টি তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কারণ সরকারের সঙ্গে এ ব্যাপারে কোনো চুক্তি হয়নি।

প্রসঙ্গত, গত ২৫ জুন আহমেদ জাহিদ জানান, নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে বাংলাদেশ থেকে আগামী তিন বছরে ১৫ লাখ শ্রমিক আনা হবে।

আরও পড়ুন