বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৪তম বিসিএস: স্থগিত হওয়া ১৭ জনকে নিয়োগ

BCS-34চৌত্রিশতম বিসিএসের আরও ১৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্ত ফলাফলে তাদের নিয়োগ সুপারিশ স্থগিত ছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে পিএসসি।

প্রশাসন ক্যাডারে পাঁচ জন, পররাষ্ট্রে দুই জন, পুলিশে দুই জন, পশুসম্পদ ক্যাডারে পাঁচ জন, গণপূর্তে একজন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে দুই জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারের ২১ জনের ফল স্থগিত রেখেছিল কমিশন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস উপস্থাপন করায় বৃহস্পতিবার এদের মধ্য থেকে ১৭ জনের ফল প্রকাশ করে তাদের নিয়োগে সুপারিশ করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন:

আরও পড়ুন