বুধবার ৪ নভেম্বর ২০২৬

৯৭ বছর বয়সে গ্রাজুয়েশন

bokomoঅবশেষে গ্রাজুয়েশন করলেন মার্গারেট থম বেকেমা। ৯৭ বছর বয়সী এই বৃদ্ধা পরিবারের দেখাশোনার জন্য লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। কিন্তু হার মানেননি বেকেমা। শেষমেষ নিজের স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে কেদে ফেলেন তিনি। গ্রাজুয়েশনের সার্টিফিকেট হাতে নেয়ার সময় শিশুর মতো ঝরঝরিয়ে কেদে ফেলেন তিনি।

গ্রান্ড র‍্যাপিডস ক্যাথলিক সেন্ট্রাল হাইস্কুল থেকে ১৯৩৬ সালে গ্রাজুয়েশন করার কথা ছিল বেকেমার। কিন্তু পরিবারের সদস্যদের দেখাশোনা করার জন্য আর পড়াশোনা করতে পারেননি তিনি। ১৯৩২ সালেই পড়া ছেড়ে দিতে হয় তাকে। ৭৯ বছর বাদে অবশেষে স্বপ্ন পূরণ হয় তার।

গ্রাজুয়েশন করে খুবই খুশি বেকেমা। জানান, ‘স্কুল ছেড়ে দিতে কখনই ইচ্ছে হয়নি তার। কিন্তু বাড়ির কথা মাথায় রেখে ছেড়ে দিতে হয়েছে তাকে। পড়াশোনা, স্কুল, বন্ধু ছেড়ে একদমই ভালো ছিলেন না তিনি।’ ওই স্কুলের প্রধান শিক্ষক গ্রেগ ডিজা নিজে গ্রাজুয়েশনের সার্টিফিকেট বেকেমার হাতে তুলে দেন। ওই সময় খুশিতে কাদতে থাকেন তিনি।

আরও পড়ুন