শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

দ্রুত রায় কার্যকর চান রাজনের বাবা-মা

Rajon-baba-maaসিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তার বাবা আজিজুর রহমান ও মা লুবনা আক্তার। রোববার দুপুর আলোচিত ওই মামলার রায়ের পর রাজনের বাবা বলেন, “দ্রুত রায় ঘোষণা হওয়ায় আমরা খুশি। এখন রায় কার্যকর হলেই রাজনের আত্মা শান্তি পাবে।”

রায়ে সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে মামলার ১৩ আসামির মধ্যে খালাস পেয়েছেন তিনজন। কামরুলের তিন ভাইয়ের হয়েছে সাত বছর করে কারাদণ্ড। বাকিদের মধ্যে এক জনের যাবজ্জীবন এবং দুইজনের এক বছর কারাদণ্ড হয়েছে।

রায়ে এক বছর করে কারাদণ্ড হওয়া দুইজনকে এক হাজার টাকা করে এবং দণ্ডপ্রাপ্ত অন্যদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তাদেরকে আরও ২ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

গত ৮ জুলাইয়ের ওই হত্যাকাণ্ডের বিচার শুরুর পর মাত্র ১৭ কার্যদিবসে ঘোষিত হলো দেশজুড়ে আলোচিত এই হত্যা মামলার রায়। গত ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল মামলার বিচার।

আরও পড়ুন