বুধবার ৪ নভেম্বর ২০২৬

মান্নানের অন্তর্বর্তীকালীন জামিন

mannan--bailনাশকতার দুই মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান। ফলে মান্নানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রোববার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই জামিন আদেশ দেন।

পাশাপাশি এই দুই মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন এডভোকেট কে এম মাসুদ রানা।

এডভোকেট মাসুদ রানা সাংবাদিকদের জানান, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী ও কালিয়াকৈর থানায় দুই মামলায় রবিবার আদালত তার জামিন মঞ্জুর করে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১৫টি মামলায় তিনি এর আগে জামিন পান। বাকি দুটি মামলায়ও আজ জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

আরও পড়ুন