বুধবার ৪ নভেম্বর ২০২৬

সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না: র‌্যাব

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনই প্রশ্রয় দেয়া হবে না। রাষ্ট্র ও সমাজ বিরোধী জঙ্গিবাদী কর্মকান্ডের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। বলেছেন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রোববার দুপুরে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

র‌্যাবের ডিজি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) রাজশাহী অঞ্চল থেকে সৃষ্ঠি হয়েছিল সে বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করছি। তিনি বলেন, পাবনায় খ্রীষ্টান ধর্ম যাজক লুক সরকারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের সাথে জেএমবি সম্পৃক্ততা রয়েছে। সেজন্য জেএমবির ব্যাপারে আমারে আরো নিবিড়ভাবে কাজ করছি।

বেনজীর আহমেদ বলেন, র‌্যাব সদস্যরা বাংলাদেশে প্রায় ১ হাজার ১শ’ জেএমবি সদস্যকে আটক করেছে। এর মধ্যে অনেকেই আদালতের মাধ্যমে বেরিয়ে আসছে। তারা যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সর্তক দৃষ্টি রাখা হচ্ছে।

এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, অ্যাডিশনাল ডিআইজি ও র‌্যাব-১২ এর সিও শাহাবুদ্দিন খান, র‌্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদ, ডিজিএফআই’র কর্নেল জিএস, ডিজিএফআই’র উপরিচালক আব্দুস সবুর, পাবনার পুলিশ সুপার আলমগীর কবির, এনএসআই’র উপরিচালক মো: জাহাঙ্গীর, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিদ্দিকুর রহমানসহ র‌্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন