বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএফইউজে নির্বাচন: জলিল-কামাল পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা

BFUJ-Election2015-newsবাংলাদেশের সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষার সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’ (বিএফইউজে)’র নির্বাচন ২০১৫ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চলমান কমিটির মহাসচিব আবদুল জলিল ভূঁইয়াকে সভাপতি ও খায়রুজ্জামান কামালকে মহাসচিব করে নির্বাচনী পরিষদ গঠন করা হয়েছে। ৭ নভেম্বর মনোনয়নপত্র জমার পর ৯ সদস্যবিশিষ্ট এই পরিষদের নাম ঘোষণা করা হয়।

জলিল-কামাল পরিষদের প্রার্থীরা হলেন:
সভাপতি পদে: আবদুল জলিল ভূঁইয়া (হেড অব মনিটরিং সেল, দ্য ডেইলি স্টার)

সহ-সভাপতি পদে: নাসিমুন আরা হক (সাবেক সহকারী সম্পাদক, দৈনিক সংবাদ)

মহাসচিব পদে: খায়রুজ্জামান কামাল (সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা)

যুগ্ম-মহাসচিব পদে: রফিকুল ইসলাম সবুজ (বিশেষ প্রতিনিধি, দৈনিক সকালের খবর)

কোষাধ্যক্ষ পদে: মধুসূদন মন্ডল

নির্বাহী পরিষদ সদস্য পদে:

সৈয়দ ইশতিয়াক রেজা (পরিচালক-বার্তা, একাত্তর টেলিভিশন), জাকিরুল ইসলাম (সিনিয়র সাব-এডিটর, দৈনিক ইত্তেফাক), আনোয়ারুল করিম রাজু (বিশেষ প্রতিনিধি, দৈনিক আমাদের অর্থনীতি) এবং কাজী গোলাম আলাউদ্দিন (সিনিয়র সাব-এডিটর, বাংলাদেশ সংবাদ সংস্থা)।

জলিল-কামাল পরিষদের দাবি আদায়ের লক্ষ্যে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে: সকল গণমাধ্যমে ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও ৯ম ওয়েজবোর্ড গঠন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য সুপারিশকৃত বেতন বোর্ড গঠন, সাংবাদিকবান্ধব অনলাইন ও সম্প্রচার নীতিমালা প্রনয়ণ, সাংবাদিকদের আবাসন সমস্যার সমাধান, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা প্রভৃতি।

আগামী ২৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন