বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে বিজিবি মোতায়েন

bgb-border-guard-bangladesh_2825গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার লক্ষ্যে জেলায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা গাজীপুরে অবস্থান করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন