বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘গণতন্ত্র জেগেছে’

124773_1মিয়ানমারের নির্বাচনে দলের বিপুল বিজয়ের পথে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সুচি। সোমবার সকালে ইয়াংগুনে এনএলডির কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত নেতা-কর্মী-সমর্থকদের সামনে সুচি বলেন, “নির্বাচনের ভোটযুদ্ধ শেষ হয়েছে। এতে জনগণ যেভাবে জেগে উঠেছে, তাতে গণতন্ত্রের জাগরণ ঘটেছে। আমরা মিয়ানমারবাসীকে অভিনন্দন জানাচ্ছি।”

সেনাশাসনে থাকা মিয়ানমারে ২৫ বছর পর রোববার প্রথমবারের মতো সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোট হয়। নির্বাচন কমিশন এখনও ফল ঘোষণা না করলেও প্রাথমিকভাবে পাওয়া তথ্যে বড় জয় আশা করছে গণতন্ত্রপন্থি এনএলডি। আর সেনা সমর্থনে ক্ষমতায় থাকা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ইতোমধ্যে হার স্বীকার করে নিয়েছে।

এদিকে সুচি দলীয় কার্যালয়ে পৌঁছালে করতালি আর শ্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এসময় উচ্ছ্বসিত নেতাকর্মীদের বুকে বুক মিলিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় এ সময়।

কার্যালয়ে ঢুকে বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভিনন্দন জানান নোবেলবিজয়ী সুচি। এসময় কার্যালয়ে সমবেত নেতা-কর্মী-সমর্থকদের সামনে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এটা যেমন সুখবর। তেমনি দ্রুত সরকারি ফলাফল ঘোষণা হবে, এটাও প্রত্যাশা করছে দেশবাসী।

সুচি বলেন, “এখনো নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয়নি। তারপরও কী ঘটতে যাচ্ছে- তা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।”

আরও পড়ুন