বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। উদ্বোধনী জুটি তামিম ইকবাল ও ইমরুল কায়েসেই ভালো শুরু টাইগারদের। ইমরুলের পর অর্ধশতক পেয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সিকান্দার রাজার বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতকে পৌঁছান তামিম।
রানের দিক থেকে ওয়ানডে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি তামিম আর ইমরুলের। এতো দিন কোনো শতরানের জুটি ছিল না তাদের। ৪৮তম প্রচেষ্টায় প্রথম তিন অঙ্কের জুটি উপহার দিলেন এই দুই জন।
টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক পেয়েছেন ইমরুল। গ্রায়েম ক্রেমারের বলে এক রান নিয়ে ওয়ানডেতে দ্বাদশ অর্ধশতকে পৌঁছান তিনি।
এর আগে প্রথম দুই ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করে বাংলাদেশ। সেই দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।



