দীর্ঘ ১১ বছর পর বগুড়ায় সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়ায় এটি তাঁর প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এবারের সফরে প্রধানমন্ত্রী ৩৪৬ কোটি ১৮ লাখ টাকা ব্যায়ে মোট ১৯ টি প্রকল্পের উদ্বোধন এবং ১৫টির ভিত্তি ফলক উন্মোচন করবেন।
বৃহস্পতি সকাল ১০টায় বগুড়া সেনানিবাসে পৌঁছান। সেখানে সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা আড়াইটায় স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এদিকে তাঁর সফরকে কেন্দ্র করে সেখানে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


