বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফোবানার সংবাদ সম্মেলন ২৫ নভেম্বর ঢাকায়

Fobana_উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী বাংলাদেশিদের সবচেয়ে মর্যাদাবান সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) আগামী ২৫ নভেম্বর ঢাকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি আজাদুল হক বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

২৫শে নভেম্বর বেলা এক টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে অংশ নিতে নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসবেন। সংবাদ সম্মেলনে ফোবানার কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের মানুষকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী বছর ওয়াশিংটনে হতে যাওয়া ফোবানা ২০১৬-এর বিভিন্ন দিক তুলে ধরা হবে।

ঢাকার এই সংবাদ সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আলমগীর (হিউস্টন), টেক্সাস থেকে আসছেন এক্সিকিউটিভ সেক্রেটারী আজাদুল হক, আটলান্টা থেকে আসছেন মোহাম্মদ মওলা দিলু এবং ওয়াশিংটন ডিসি থেকে আরো আসছেন ফোবানা ২০১৬-এর মেম্বার সেক্রেটারী নুরুল আমিন নুরু। এছাড়া ওই সময় ঢাকায় অবস্থানরত আরো বেশ কয়েকজন এক্সিকিউটিভ কমিটির সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন