বুধবার ৪ নভেম্বর ২০২৬

অষ্ট্রেলিয়া-বাংলাদেশ ফুটবল ম্যাচে কড়া নিরাপত্তা, বন্ধ থাকবে দোকানপাট

1447328758অষ্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হোমম্যাচ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ম্যাচ চলাকালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ১৬ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সকল দোকানপাট বন্ধ রাখা ও সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া, ফিফা কর্মকর্তা ও অষ্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বাংলাদেশে অবস্থানকালীন সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আন্তর্জাতিক এ ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে এসব সিদ্ধান্ত নেয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর খুরশীদ আনোয়ারের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া, তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন