বুধবার ৪ নভেম্বর ২০২৬

দৈনিক সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জুর পদত্যাগ

Monju-র‌্যাংগস গ্রুপের মালিকানাধীন পত্রিকা দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু পদত্যাগ করেছেন। বুধবার রাতে তিনি শেষ অফিস করেন। বৃহস্পতিবার ১২ নভেম্বর তার পদত্যাগের কথা প্রকাশ পায় বলে সূত্র জানায়।

২০১৩ সালের নভেম্বর মাসে সকালের খবরে সম্পাদক হিসেবে যোগ দেন। এর কিছুদিন পরই তিনি গোপন তালিকা তৈরি করে পত্রিকাটিতে ছাঁটাই শুরু করেন। এতে পত্রিকার ভেতরে দেখা দেয় বেশ অস্থিরতা। বাড়তে থাকে ক্ষোভ। শুধু ছাটাই নয়, কর্মীদের সাথে দুর্ব্যবহার, স্বজনপ্রীতি, পক্ষপাতের ব্যাপক অভিযোগও উঠে তার বিরুদ্ধে।

প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, তুচ্ছ-তাচ্ছিল্য করা, মালিকদের পক্ষ নিয়ে কর্মীদেরকে নানা কৌশলে বঞ্চিত করা এবং প্রতিষ্ঠানের ভেতরে গ্রুপিং তৈরির অভিযোগ রয়েছে।

নানা কারণে তিনি কোনো প্রতিষ্ঠানে খুব বেশিদিন কাজ করতে পারেন না। গত ১০ বছরে তিনি ৭টি প্রতিষ্ঠান বদলেছেন তিনি। ঘটনার শুরু ২০০৪ সালে। সে বছর তিনি কর্তৃপক্ষের সাথে মতবিরোধের প্রেক্ষিতে প্রথম আলো ছাড়তে বাধ্য হন।

দৈনিক সংবাদের তৎকালীন সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল তাকে যুগ্ম সম্পাদক হিসেবে নিজ প্রতিষ্ঠানে নিয়ে যান। কিন্তু সেখানে তিনি ৬ মাসের বেশী থাকতে পারেননি। কিছুদিন পর যুগ্ম সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক সমকালে।

এরপর ইউনিক গ্রুপের কর্ণধার নুর আলীকে ম্যানেজ করে অধিনায়ক নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন। কিন্তু প্রায় দেড় বছর একদল তরুণ-তরুণীকে বেতন দিয়ে গেলেও পত্রিকাটিকে তিনি আলোর মুখ দেখাতে পারেননি। এ প্রকল্পের কোনো সম্ভাবনা নাই দেখে নুর আলী অধিনায়ককে বাজারে আনার চিন্তা বাদ দিয়ে আমাদের সময় নামের চলমান পত্রিকাটি কিনে নেন। মোজাম্মেল হোসেন মঞ্জুকে তিনি ঠাঁই দেন আমাদের সময়ে। কিন্তু কিছুদিনের মধ্যে সেখান থেকেও বিদায় নিতে হয়।

সকালের খবরে যোগ দেওয়ার আগে তিনি কিছুদিন দৈনিক আলোকিত বাংলাদেশে সম্পাদকের দায়িত্ব পালন করেন। কিন্তু নতুন এ পত্রিকাটি প্রকাশের আগেই তাকে সে পত্রিকা থেকে বিদায় নিতে হয়।

আরও পড়ুন