বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-২০তে বিকালে মুখোমুখি

69233_143ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে মতো এই ফরম্যাটেও একই ফল চায় স্বাগতিকরা। আর ওয়ানডে ব্যর্থতা ভুলে টি-টুয়েন্টিতে কিছু প্রাপ্তির লক্ষ্যে খেলবে জিম্বাবুয়ে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ‍ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।

২০০৬ সালের নভেম্বর মাসেই খুলনা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। ২০১৩ সালের মে মাসে বুলাওয়েতে হোস্ট কান্ট্রির সঙ্গে সিরিজ ১-১ এ ড্র করে টিম-টাইগার্স। এবার প্রায় আড়াই বছরের ব্যবধানে জিম্বাবুইয়ানদের বিপক্ষে ৪র্থ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

আইসিসি’র টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ আর ১৪ তে জিম্বাবুয়ে। ব্যবধান কম হলেও বিশ্বের অন্যান্য ক্রিকেট শক্তির চেয়ে পিছিয়ে নেই টিম-মাশরাফি। এলটন চিগুম্বুরাটাইগার অধিনায়ক অবশ্য সেরকমটা ভাবছেন না এখনো। টানা পাঁচটি সিরিজ জয়ের পর এখন বেস্ট কম্বিনেশনের স্কোয়াড চান মাশরাফি বিন মর্তুজা।

তিনি দলের জয়ের জন্য টপ অর্ডার, পেসার বা স্পিনারদের ওপর নির্ভরতা কমিয়ে ব্যাকআপ প্লেয়ার তৈরী করতে হবে বলে মনে করেন। আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশ দলের বছরের শেষ আন্তর্জাতিক সিরিজ এটি। ৪৪টি টি-টুয়েন্টির মাত্র ১২টিতে জয় থাকায় এখন সংখ্যাটা বাড়াতে চায় টাইগাররা।

টি-২০ সিরিজের জন্য তৃতীয় ওয়ানডের দলটিকেই অপরিবর্তিত রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। ওয়ানডের মতো তাই টি-টোয়েন্টিতেও প্রথমবারের মতো ডাক পেলেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

টি-টোয়েন্টির বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

আরও পড়ুন