বুধবার ৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

rajshahi-train-accidentঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন বোনারপাড়া-সান্তাহার রেলপথের বগুড়ার আদমদীঘির নশরতপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকালে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফলে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস সান্তাহার জংশনে যাত্রাবিরতীর পর সকাল ৭টায় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি আদমদীঘি স্টেশন অতিক্রম করার পর নশরতপুর স্টেশনের কাছে পৌঁছালে পিছনের একটি বগী লাইনচ্যুত হয়। এসময় চালক দ্রুত ট্রেনটি থামানোর কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী।

এ ঘটনার পর বোনারপাড়া-সান্তাহার এবং লালমনিরহাট- সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সাথে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে বেশ কয়েকটি ট্রেন। এতে হাজার-হাজার যাত্রীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত লাইচ্যুত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়নি।

আরও পড়ুন