বুধবার ৪ নভেম্বর ২০২৬

পলাতক সব আসামিকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

minister Kamalবঙ্গবন্ধুর খুনি ও ২১ অাগস্টে গ্রেনেড হামলার আসামিসহ পলাতক সব আসামিকে একে একে দেশে ফিরিয়ে আনা হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা বলেছি, নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে। তাকে ফিরিয়ে আনা হয়েছে। অনেকে অনেক কথা বলেছেন, অনেক ধূম্রজাল সৃষ্টি করেছেন, কিন্তু তাকে আমরা ফিরিয়ে এনেছি।”

তিনি বলেন, “অনেক দেশের সঙ্গে আমাদের বন্দি প্রত্যার্পণ চুক্তি নাই। সেক্ষেত্রে একটু দেরি হয়।”

পুলিশের অভিযোগপত্র অনুযায়ী চাঞ্চল্যকর সাত খুনের মামলার এই প্রধান আসামির বিচার হবে বলেও জানান কামাল।

বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া অফিসার্স ক্লাবের সদস্যদের সন্তানদের সংবর্ধনা দিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন