বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হলে হত্যা বন্ধ হবে’

i7jxPjdrsiMm বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ-এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকর হলে হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। কারণ এদের ফাঁসি ঠেকাতে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এসব মন্তব্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের।

শুক্রবার বিকেলে শাহবাগে এক সমাবেশে ইমরান রিভিউ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা একাত্তরের এই দুই মানবতাবিরোধী অপরাধীর দণ্ড কার্যকরে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীতে হামলা চালিয়ে তিন প্রকাশক-লেখককে হত্যাচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য জামায়াত ইসলামী ও তাদের সহযোগীদের দিকে অভিযোগ তুলে ইমরান বলেন, “আগে যে হত্যাকাণ্ড রাজপথে ছিল, প্রেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার মহোৎসব শুরু হয়েছিল, সেটা হঠাৎ করেই গুপ্তহত্যায় মোড় নিয়েছে। তাই আজকে এক এক করে পুলিশ হত্যা, প্রকাশক হত্যা, বিদেশি হত্যা; সাম্প্রতিক এই সকল হত্যাকাণ্ডের পেছনে জামায়াতে ইসলামীসহ যুদ্ধাপরাধী গোষ্ঠী রয়েছে-সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।”

সরকার বলেন. “যুদ্ধাপরাধের বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ সকল হত্যাকাণ্ড ঘটছে। যদি সাকা চোধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয় তবে এসব হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে সরকারের এখন ‘তামাশা’ দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করে তিনি।

আরও বলেন, “শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, তাদের সম্পদও বাজেয়াপ্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের পরিবার অঢেল অর্থ কোথায় ব্যয় করছে সেটা শক্তভাবে নজরদারি করা দরকার।”

আরও পড়ুন