বুধবার ৪ নভেম্বর ২০২৬

ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো আর্জেন্টিনা-ব্রাজিলকে

69500_193বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আর্জেন্টিনা- ব্রাজিল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে লেভেজ্জির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ব্রাজিল। গোলটি করেন লুকাস লিমা। প্রথমার্ধে মেসিবিহীন আর্জেন্টিনাকে এগিয়ে দেন লেভেজ্জি। ৩৪ মিনিটে দুর্দান্তভাবে গোলটি করেন তিনি।

শুক্রবার সকালে বাংলাদেশ সময় ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরুর অনেক আগেই আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে ব্যাপক বৃষ্টি শুরু হয়। ফলে এস্তাদিও মনুমেন্টাল অ্যান্তোনিও ভেসপুচি লিবার্তো স্টেডিয়ামে পানি জমার কারণে খেলার শুরুর বেশ কিছু সময় আগে ম্যাচটি শনিবার পর্যন্ত স্থগিত করা হয়।

ইনজুরির কারণে এই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি খেলতে পারেননি। এছাড়া তারকা ফুটবলার কার্লোস তেভেজ ও সার্জিও আগুয়েরোও মাঠে নামেননি। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিল দলে ফিরেছেন অধিনায়ক নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান পঞ্চম ও আর্জেন্টিনার অবস্থান সপ্তম।

আরও পড়ুন