প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের শোকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী শহরে এই সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হয়।
অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে থাকা ফ্রান্সের পতাকা এলইডি আলোয় নীল, সাদা ও লাল রংয়ে রাঙিয়ে নিহতদের স্মরণ করা হয়েছে।
শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়। সবচেয়ে ভয়াবহ আক্রমণের ঘটনা ঘটেছে বাটাক্লাঁন কনসার্ট হলে যেখানে ঈগল অব ডেথের কনসার্ট চলছিল।


