বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্যারিসে হামলার নিন্দা, পাশে থাকার প্রতিশ্রুতি খালেদার

1444259529ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে অবস্থানরত বেগম জিয়া এক বার্তায় বলেছেন, “প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুব্ধ। আমি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি এবং হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আমি আশা করছি।”

নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপিপ্রধান। বলেন, “আমি ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। সকল ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সব মানুষের পাশে আমরা আছি, থাকব।”

শুক্রবার সন্ধ্যায় প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছে। হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত।

আরও পড়ুন