বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘আন্তর্জাতিক সমর্থনের জন্য জঙ্গিবাদ নিয়ে সরকারের দূরভিসন্ধি’

1410773119_67681ক্ষমতাকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সমর্থনের জন্য সরকারের দূরভিসন্ধিমূলক উদ্দেশ্যে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সুযোগ সৃষ্টি করেছে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থানের জন্য সরকার দায়ী। অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল এবং নিঃশেষ করার অপচেষ্টায় লিপ্ত আছে বলেই আজকে বিপথগামী এবং উগ্রবাদীরা সুযোগ নিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ’ দমনে দেশে অবাধ নির্বাচন অনুষ্ঠান এবং সব গণতান্ত্রিক ও রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

দেশে উগ্রপন্থীদের ‘উত্থানের’ নেপথ্যে সরকারকে দায়ী করে মওদুদ বলেন, ‘গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশকে নিঃশেষ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ উত্থানে সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারকেই আমরা দায়ী করতে চাই। ইচ্ছাকৃতভাবে সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সমর্থন লাভের দূরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এই ভয়ংকর পথ বেছে নিয়েছে।’

দেশে ‘সন্ত্রাস এবং জঙ্গিবাদ’ দমনে দুটি পথ খোলা আছে- জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এ জন্য অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। দ্বিতীয়টি হচ্ছে, সকল গণতান্ত্রিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে দমন করা। ই দুটি কাজ যদি করেন, তাহলে দেশে জঙ্গিবাদ থাকবে না। গণতান্ত্রিক শক্তিগুলোকে যদি দুর্বল করে দেন, সেখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসীরা সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। যদি দেশকে ভালোবাসেন, আন্তরিক হন সত্যিকার অর্থে জঙ্গিবাদ দমন করতে চাইলে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন। জঙ্গিবাদ দমনে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দেন মওদুদ।

বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সরকার মিডিয়ার মাধ্যমে ‘মিথ্যা প্রপাগণ্ডার আশ্রয় নিয়ে’ দলটিকে জঙ্গিবাদ সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মওদুদ। বলেন, সারাদেশে যৌথ অভিযানের নামে পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকারের এই নীতি ভুল। এই বিষয়টি দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে।

এ সময় ব্লগার, বিদেশি নাগরিক ও পুলিশ সদস্যদের হত্যার নিন্দা জানান বিএনপির এই প্রভাবশালী নেতা।

আরও পড়ুন