বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

syরাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। নছিমন, করিমনসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। আজ রোববার সকাল ৬টায় ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের ফলে রাজশাহীর সাথে দূরপাল্লা ও আন্তজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এ ধর্মঘটের ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, সম্প্রতি মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় বাসমালিক ও শ্রমিকদের লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে। প্রশাসন অবৈধ এসব যানবাহন বন্ধের কার্যকর উদ্যোগ না নিলে জেলার পাশাপাশি পরে রাজশাহী বিভাগ এবং দক্ষিণাঞ্চলের পরিবহন শ্রমিক-মালিকদেরও এ ধর্মঘটের সাথে সম্পৃক্ত করা হবে।

আরও পড়ুন