বুধবার ৪ নভেম্বর ২০২৬

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

bat bangladeshজিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিয়ে নেমেছে বাংলাদেশ। রোববার বিকাল পাঁচটায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। লিটন দাস ও জুবায়রে হোসেনের পরিবর্তে মাঠে নামছেন ইমরুল কায়েস ও আরাফাত সানি। তবে জিম্বাবুয়ের দল অপরিবর্তিত আছে।

এর আগের টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলে সফরকারীদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

আরও পড়ুন