বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুর্নীতি মামলায় মঞ্জুরের খালাসের রায় আপিলে বহাল

Anwar+Hossain+Manjuদুর্নীতির এক মামলায় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) রোববার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে মঞ্জুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী আহসানুল করিম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৭ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি থানায় মামলাটি করে দুদক। এরপর ২০০৮ সালের ২০ মার্চ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেনকেও আসামি করা হয়।

পরে বিচারিক আদালত এ মামলার রায়ে আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে হাইকোর্টে সাজা বাতিল হয়। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করে দুদক।

আরও পড়ুন