চার্জশিট দেয়া হয়েছে বলেই নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনকে রিমান্ডে নেয়া যাবে না, এটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
মিজান বলেন, নূর হোসেন সম্পর্কে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে- যা রিমান্ডে নিলে বেরিয়ে আসবে। এটা না করলে জনমনে সন্দেহ দেখা দিবে। তাই রাষ্ট্রের উচিত হবে তাকে রিমান্ডে নেয়া।
রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ‘সকলের জন্য মানবাধিকার: প্রসঙ্গ অস্পৃশ্যতা’ বিষয়ক এক সেমিনারে এসব মন্তব্য করেন তিনি।


