মোবাইলে ফোন করে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার বিকাল সোয়া ৪টার দিকে অপরিচিত এক নম্বর থেকে তাকে এ হুমকি দেয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে হাসান আজিজুল হক খবরটি নিশ্চিত করেছেন।
হাসান আজিজুল হক বলেন, ‘বিকেলে এক অপরিচিত নম্বর থেকে ফোন করে আমাকে বলা হয়, ‘আপনি নিজেকে চেইঞ্জ করতে পারবেন? আমি বললাম, আমি আমাকে কী পরিবর্তন করবো, তখন ফোনের ওপাশ থেকে বলা হয়, তাহলে আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন না? তাহলে প্রস্তুত হন। আমি বলেছি, আপনি কে সামনে আসেন।’
রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হুমকির বিষয়টি শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।


