শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

ভবনের বেজমেন্টের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু

parkingরাজধানীর বিভিন্ন ভবনের বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান শুরু করেছে রাজউক।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২ এর পিংক সিটি শপিং কমপ্লেক্স থেকে এই উচ্ছেদ-অভিযান শুরু হয়।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশান, বনানী, বারিধারাসহ রাজধানীর বিভিন্ন স্থানে মাসব্যাপী এই অভিযান চলবে।

আজকের উচ্ছেদ-অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। সঙ্গে আছেন রাজউকের জোন-৪ এর পরিচালক সওদাগর মোস্তাফিজুর রহমানসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করছে গুলশান থানা-পুলিশ।

সওদাগর মোস্তাফিজুর রহমান বলেন, ভবনের বেসমেন্টে গাড়ি পার্কিং নিশ্চিত করা এবং যানজট কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন