বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের

is1447677464এবার ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার রয়টার্স অনলাইনে এ তথ্য জানানো হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, ভিডিওটি আইএসের কি না, তাৎক্ষণিকভাবে তা প্রমাণ করা যায়নি।

ভিডিওতে আইএস হুমকি দিয়েছে- শুধু যুক্তরাষ্ট্র নয়, সিরিয়ায় তাদের বিরুদ্ধে অভিযানে যেসব দেশ অংশ নিয়েছে, সেসব দেশেও হামলা চালানো হবে। আইএসের হয়ে ভিডিওতে এক ব্যক্তি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে এ হামলার হুমকি দেয়।

ভিডিওতে ওই ব্যক্তি বলেছে, ‘যেসব দেশ হামলায় অংশ নিয়েছে, তাদের উদ্দেশে বলছি, খোদার ইচ্ছায় তারাও ফ্রান্সের মতো একটি দিন পাবে এবং ফ্রান্সের প্রাণকেন্দ্র প্যারিসে হামলা হয়েছে। এরপর আমরা শপথ নিয়েছি, আমেরিকার প্রাণকেন্দ্র ওয়াশিংটনে হামলা চালানো হবে।’

প্যারিসে বর্বর হামলার রেশ কাটতে না কাটতেই নতুন এক ভিডিও বার্তায় আবার ‘রক্তপাতের’ হুমকি দিল এই জঙ্গিগোষ্ঠী।

আরও পড়ুন