বুধবার ৪ নভেম্বর ২০২৬

নূর হোসেনের বাড়িতে পুলিশি অভিযান

Nur-Houseনারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর ভাতিজা কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেল চারটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ার নুর হোসেনের বাড়ি এবং শাহজালাল বাদলের নয়াআটি রসুলবাগের বাড়িসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। কাউকে অবশ্য আটক করেত পারেনি পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার এবং মাদক উদ্ধারে যৌথভাবে এ অভিযান চালানো হয়। নূর হোসেনের সহযোগীরা আবার এলাকায় ফিরেছেন বলে পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তাই নূর হোসেন ও শাহজালাল বাদলের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে কোনো অপরাধীকে পাওয়া যায়নি।

আরও পড়ুন