বুধবার ৪ নভেম্বর ২০২৬

ত্রিপুরার ৫ শিশুকে বিএসএফ’র কাছে হস্তান্তর

Noakhali-Arrestনোয়াখালী থেকে উদ্ধার হওয়া ৫ ভারতীয় শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মাধ্যমে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায়, ফেনীর পরশুরামের বিলোনিয়া চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আমলি আদালত-২ এর বিচারক ফারহানা ভূইয়া তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে বিএসএফ’র মাধ্যমে ৫ শিশুকে পরিবারের কাছে পাঠানো হয়।

পাচারের জন্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এই ৫ শিশুকে গত ২৪ অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। পরে, গত ৫ নভেম্বর বিজিবি-বিএসএফ এর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে, আদালতের মাধ্যমে এই ৫ শিশুকে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন