বুধবার ৪ নভেম্বর ২০২৬

আপত্তিকর তথ্য নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে চুক্তির নির্দেশ তারানার

08_Tarana+Halim_191015_0007আপত্তিকর তথ্য নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে পরিদর্শন করেন তারানা। সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ফেসবুক কর্তৃপক্ষ একটি প্রস্তাব দিয়েছিল চুক্তি করতে, কিন্তু তারা করেননি। কনটেন্টের জন্য ফেইসবুক কর্তৃপক্ষ ইনডেমিনিটি (দায়মুক্তি) চেয়ে এ আবেদন করেছিল।’

ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির সেই সুযোগ আবার নেয়ার নির্দেশনা দিয়ে তারানা হালিম বলেন, ‘ফেসবুকের সঙ্গে যেন চুক্তি করতে পারি, যাতে যেসব কন্টেন্টগুলো আছে মানহানিকর, নারীর প্রতি অবমাননাকর, রাজনৈতিক কারণে বা জঙ্গি উত্সাহ প্রদান করে, দেশে বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্ট করে, তা কন্ট্রোল করার জন্য ফেইসবুকের সঙ্গে চুক্তি করা জরুরি।’

আরও পড়ুন