সরকার বিদেশিদের সার্বিক নিরাপত্তা জোরদারে যে পদক্ষেপ নিয়েছে তার জন্য সাধুবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাত করেন বার্নিকাট। এসময় বাংলাদেশের বিমান পরিবহন নিরাপত্তা জোরদারে অব্যাহত সমর্থনের কথা জানান এই মার্কিন দূত।
বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বের অন্য অনেক দেশের মতো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র কীভাবে সহিংস চরমপন্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে বিষয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘স্থিতিশীল পরিবেশে উন্নত ভবিষ্যত্ এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র দেশটির প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।’


