বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্লগার নীলাদ্রি হত্যায় ৩ জন আটক

Blogger-Niladri-Killerব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে নীলাদ্রিকে ফেসবুকে হত্যার হুমকিদাতা হিসেবে একজনকে এবং হত্যার পর দায় স্বীকার করে বার্তা ছড়ানোর অভিযোগে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ কথা জানিয়েছে।

গ্রেপ্তার তিনজনের নাম জানায়নি গোয়েন্দা পুলিশ। পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ মাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনকে নারায়ণগঞ্জ থেকে এবং একজনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার একজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তারেক। সে সীতাকণ্ডু পৌর ছাত্র শিবিরের সহ সভাপতি।

আরও পড়ুন