একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র। বলেছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার দুপুরে রিভিউ আপিলের রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জাবাবে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, দুই জনের রিভিউ আপিল বিভাগ কর্তৃক খারিজ হয়ে গেছে। আমার বিবেচনায়, এখনই তাদের দণ্ড কার্যকর যাবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, রিভিউ পিটিশন খারিজের পর আমি প্রধান বিচারপতির কাছে সংক্ষিপ্ত আদেশ চেয়েছিলাম। তখন তিনি বলেছেন, যেহেতু রিভিউ পিটিশনে দুটি আপিল খারিজ হয়ে গেছে, দণ্ড কার্যকরের কোনো স্থগিত আদেশ নেই, সেহেতু রায় কার্যকর করতে কোনা বাধা নেই।


