বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফল ফাঁস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

DU_Logoমেডিকেল শিক্ষার্থীদের এমবিবিএস চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার আগে তা ফাঁস করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, বরখাস্তরা অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরীক্ষার ফল কিছু শিক্ষার্থীকে জানিয়ে দিয়েছেন।

চার কর্মকর্তা-কর্মচারী হলেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের সেকশান অফিসার রণজিত রঞ্জন চৌধুরী, পিয়ন বিধান চন্দ্র রায় ও নিরাপত্তা প্রহরী আবুল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য শাহাদাত হোসেন।

রণজিত ও বিধানকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এবং তার আগের রাত ১টার দিকে আবুল হোসেন ও শাহাদাতকে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

প্রক্টর আমজাদ আলী লেন, “অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের একটি চক্র এ কাজটি করে থাকেন। এতে ফলপ্রার্থীরা আগেই ফলাফল জেনে অসদুপায়ের চেষ্টা করতে পারে। বিষয়টি এক ধরনের অপরাধ।

এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে জানিয়ে প্রক্টর আমজাদ আলী বলেন, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরূদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। ওই চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন