বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবারো খুলছে সৌদির শ্রমবাজার

Saudi_Arabia_to_resume_recruitmenসৌদি আরবের শ্রমবাজার আবারো চালু হতে যাচ্ছে। প্রায় সাত বছর পর ফের খুলছে বহুল প্রত্যাশিত সৌদি আরবের শ্রমবাজার। খুব শিগগিরই বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরব যেতে পারবেন। এমনটাই আশ্বাস পাওয়া গেছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার যৌথ কমিশনের বৈঠকে।

বুধবার দুপুরে দু’দেশের মধ্যে ১১তম এই বৈঠক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতা লাভের পর সর্ববৃহৎ সৌদি প্রতিনিধি দল দু’দেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ কমিশনে বসলো। বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই বৈঠক বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন এবং সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সৌদি শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহ্দ।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মূলত শ্রম শক্তি রপ্তানির ওপর জোর দেয়া হয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন ধরনের দক্ষ ও অদক্ষ পুরুষ ও নারী কর্মী পাঠানোর বিষয়ে্ও আলোচনায় জোর দেয়া হয়।

এছাড়া ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পায়। এর বাইরে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ অন্যান্য সামগ্রী সেদেশে রপ্তানি ও সৌদি আরব থেকে সার আমদানির বিষয়টিও বৈঠকে প্রাধান্য পায়।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি গণমাধ্যমকে দেশটির শ্রমমন্ত্রী বলেন, ২০০৮ সাল থেকে সৌদি আরবে বাংলাদেশি নতুন শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা ছিল। তবে দুই দেশের কল্যাণেই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। খুব শিগগিরই আমরা বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া শুরু করবো।

 

আরও পড়ুন