বুধবার ৪ নভেম্বর ২০২৬

হরতালে বাস-মিনিবাস চলবে: সমিতি

বাস5জামায়াতের ডাকা হরতালে ঢাকা শহর এবং এর আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়ে দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের মধ্যেও সকাল-সন্ধ্যা বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘উচ্চতর আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল আহ্বান করা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আদালত অবমাননার শামিল। হরতাল-অবরোধের কারণে দেশব্যাপী সড়ক পরিবহন সেক্টরের মালিকরা নানা সংকটের সম্মুখীন। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না। তারা ঘৃণার সাথে তা প্রত্যাখান করছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার হরতাল উপেক্ষা করে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখাসহ যাত্রী পাওয়া-সাপেক্ষে আন্তজেলা রুটের গাড়িগুলো চলাচল করবে। তবে গাড়ি চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।’

আরও পড়ুন