বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোরা সবাই বরিশাইল্লা কাপ লইয়া যামু চইল্লা

barisalদুয়ারে কড়া নাড়ছে বিপিএল। টানা দুই আসরের পর একটা বিরতি নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এবারের বিপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে যাচ্ছে। তার মধ্যে বরিশাল বুলস অন্যতম। দেশের দক্ষিণ অঞ্চলের বিভাগ বরিশালের দল এবার তাদের নতুন নাম নিয়ে নতুন উন্মাদনায় মাঠ কাঁপাবে। এক্সিওম টেকনোলজির মালিকানাধীন এ ফ্র্যাঞ্চাইজিতে থাকছেন দেশের একঝাঁক তরুণ মেধাবী ক্রিকেটার।

এবারের আসরে বরিশালের হয়ে মাঠ কাঁপাবেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। থাকছেন ব্রেন্ডন টেলরসহ পরীক্ষিত ক্রিকেটাররাও। দর্শকদের নির্মল আনন্দ দিতে মাঠে নামার প্রস্তুতির আগে সমর্থকদের নিয়ে বরিশাল বুলসের ব্যতিক্রমধর্মী আয়োজন করে বাই ফ্রেন্ডস অব ব্লাড।

মঙ্গলবার রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌ-র‌্যালিতে অংশ নেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস ও জাতীয় দলের অলরাউন্ডার সোহাগ গাজী। বর্ণাঢ্য এ র‌্যালির স্লোগান ছিল, মোরা সবাই বরিশাইল্লা কাপ লইয়া যামু চইল্লা। র‌্যালি শেষে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন শাহরিয়ার নাফীস ও সোহাগ গাজী।

আরও পড়ুন