বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাবনূর হঠাৎ ঢাকায়, উঠেছেন শ্বশুরবাড়িতে

shabnur-_80021ঢালিউডের শীর্ষস্থানীয় নায়িকা শাবনূর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন। উঠেছেন উত্তরার শ্বশুরবাড়িতে। এবার নাকি থাকবেন কিছুদিন। গত ১৫ নভেম্বর রাতে আবার ঢাকায় এসেছেন।

অনেকদিন ধরেই এ অভিনেত্রী অস্ট্রেলিয়া প্রবাসী। মাঝেমধ্যে অল্পদিনের জন্য দেশে আসেন। এবার আড়াই মাস পর আবার দেশে এলেন তিনি। তার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক অমিত হাসান। তিনি বলেন, শাবনূর বর্তমানে উত্তরায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এবার ৭-৮ মাসের মতো দেশে থাকবেন বলে আমার সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন। তার অভিনীত বেশকিছু ছবির কাজ বাকি রয়েছে। এবার সেগুলোর কাজ শেষ করবেন।

সর্বশেষ ‘পাগলা মানুষ’ ছবির কাজ করেন এই নায়িকা। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন নবাগত নায়ক সাহের খান। এদিকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘জনম জনম’ নামের একটি ছবি হাতে নিয়েছিলেন শাবনূর। কিন্তু নানা কারণে এর কাজ শুরু হয়নি। এবার তিনি ঢাকায় ফেরায় এর দৃশ্যধারণ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে শাবনূরের ‘স্বপ্নের বিদেশ’, ‘অবুঝ ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’, ‘পাগল মানুষ’ ছবিগুলো। উল্লেখ্য, দেড় বছরের ছেলে আইজানকে নিয়েই এখন শাবনূরের সময় কাটে।

আরও পড়ুন